বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় ইট বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় জরিনা খাতুন (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের তিলোকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা ওই গ্রামের আখের মন্ডলের স্ত্রী।
সাহাপুর ইউপির মহিলা মেম্বার মেরিনা খাতুন দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে জানান, জরিনা নিজ বাড়ির সামনের রাস্তা পেরিয়ে চুলার ছাই ফেলতে যাচ্ছিলেন। এ সময় ইট বোঝাই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ লাকসামে যাত্রীবেশে সিএনজি চালককে গলা কেটে হত্যা
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ইট বোঝায় ট্রলি রেখে পালিয়েছে।
ইত্তেফাক/নূহু

