রবিবার ভোর রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গৌরদার বাজারের নিকট একটি তেলের লরি উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম ময়না মিয়া (৪০)। তিনি শেরপুর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শেরপুর শহরের মমিন পেট্রোল পাম্পের একটি খালি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-৪৪০১৬১) মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে যাচ্ছিল। ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে নামিয়ে দিলে উল্টে যায়। এতে গাড়িটির চালক ঘটনাস্থলে নিহত হয়।
আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় স্বর্ণের দোকানে চুরি
নকলা থানার পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। নিহত চালকের লাশ তার পরিবারের লোকেরা নকলা থানা থেকে বুঝে নিয়েছে।
ইত্তেফাক/নূহু

