সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:৪১

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আজাদুল ইসলাম (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রী (নির্মাণ শ্রমিক)। বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের উপজেলার শোভাগঞ্জ বাজার এলাকার মরুয়াদহ ব্রিজের পশ্চিম পাশে চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের চাঁদ মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান বলেন, তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পেশাগত কাজে বাড়ি থেকে বাইসাইকেলযোগে সুন্দরগঞ্জে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ তাড়াশে ধর্ষণের চেষ্টাকারী যুবকের পুরুষাঙ্গ কর্তন

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু