ঘিওরে আসবাপত্র সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:১৫

ঘিওরে ঘরের আসবাবপত্র সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চিনু রাজবংশী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখরিয়া গ্রামের রবি রাজবংশীর স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় পুখুরিয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বারেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে প্রতিবেশী বারেক মিয়ার বাড়ির নতুন ঘরের কাজ করছিল। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সরাতে প্রতিবেশিদের ডেকে আনে। ঘরের থাকা ষ্টিলের শোকেজ সড়াতে গেলে তার উপরে থাকা টেলিভিশনের বিদ্যুৎতের তার ছিড়ে শোকেজে সংঘর্ষ লাগে। ঘটনাস্থলেই চিনু রাজবংশী মারা যায়। পাশে থাকা বারেকের ছোট ছেলে জাহাঙ্গির আলম (২২), মেজ ছেলের বউ মোকছেদা ও প্রতিবেশি নিতাই রাজবংশী আহত হয়। আহতদের সঙ্গে সঙ্গেই মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন:  কাউখালীতে খসরু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি