বদরগঞ্জে মাইক্রোবাস চাপায় কৃষক নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৯:০০

রংপুরের বদরগঞ্জে মাইক্রোবাস চাপায় হরেন চন্দ্র (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০এপ্রিল) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউপির নাগেরহাট-ফুলবাড়ি রোডের বৈষ্যপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। হরেন চন্দ্র লোহানীপাড়া ইউপির মাঠেরহাট কচুুয়াপাড়ার চৈতা চন্দ্রের ছেলে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কৃষক হরেন চন্দ্র গরুকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। রাস্তা পারা হওয়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক হরেন চন্দ্রের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ চাটমোহরে সোন্দভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান হরেন চন্দ্রের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক মাইক্রোবাসটির চালক পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। 

ইত্তেফাক/নূহু