ভোলায় রাতে পোহালেই ইলিশ শিকার শুরু

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২১:১৯

রাত পোহালেই পহেলা মে। দীর্ঘ দুই মাস পর ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নামবে জেলেরা।  ইলিশের প্রজনন মৌসুমের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ  থেকে ৩০ এপ্রিল ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ ছিল।

মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ৩০ এপ্রিল রাত ১২টার পর থেকে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবে।

আরও পড়ুন: ওরা বাবার বিচার চাইতে থানায় এসেছিল

নিষেধাজ্ঞা চলা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চাল দেওয়া হয়েছিল। ভোলা জেলার নিবন্ধিত ৫২ হাজার জেলেপরিবারে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।

ইত্তেফাক/অনি