শার্শায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ও সহায়তাকারী অধ্যক্ষসহ ৪ জন আটক

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৫৯

যশোরের শার্শায় মাদ্রাসা শিক্ষকের হাতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গিয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষক এবং তার সহায়তাকারী অধ্যক্ষসহ ৪ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, বাগআঁচড়া সাতমাইল আলিম মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছে। গত ২৭ এপ্রিল শিক্ষক শরিফুল ইসলাম ক্লাস চলাকালে মারার অযুহাতে কয়েকবার জামার পিছন দিয়ে ঐ ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুরুচিপূর্ণ কথা বলে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আটককৃতরা হলো ঘটনার সঙ্গে জড়িত সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সহায়তাকারী অধ্যক্ষ মহাসিন আলী, অফিস সহকারী জামাল উদ্দিন ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য পল্লী চিকিৎসক নূরুল ইসলাম। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু