বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:২১

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রবিবার সকালে জেলে পাড়া এলাকা থেকে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি, থ্রি-পিস জব্দ করেছে বিজিবি।

২১ বিজিবির খুলনা ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ঐ সীমান্ত এলাকায় অভিযান চালিযে ৪০৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১৫২ পিস থ্রি-পিস জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: মিঠাপুকুরে স্বামীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর মৃত্যু

এ সময় কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত শাড়ি, থ্রি-পিস বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/কেকে