চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্র আটক

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৪১

চারটি চোরাই মোটরসাইকেলসহ ঈশ্বরদীতে পিতা ও পুত্রকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এসআই শাহীনের নেতৃত্বে অভিযানে রূপপুর এলাকা থেকে মোটরসাইকেলসহ  পিতা নিকছন সরকার এবং তার পুত্র মেহেদী হাসানকে আটক করা হয়। তাদের বাড়ি পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায়।

এসআই শাহীন জানান, গোপন সংবাদ পেয়ে চররূপপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিকছনের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পিতা ও পুত্র দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে চারটি চোরাই মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। 

আরও পড়ুন: এবারও ইউরোপ যাবে সাতক্ষীরার আম

পুলিশ নিশ্চিত করে জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মোটরসাইকেল গুলো চুরি করা। 

ইত্তেফাক/অনি