বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মরাপশুর এলাকার জোংড়া খালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু হাসান বাহিনী প্রধান হাসানসহ ৪ বনদস্যু নিহত হওয়ার পর সেখান অভিযান চালিয়ে ১০ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব ৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বন্দুকযুদ্ধের পর সেখানে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত ১০টি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা ও বনদস্যুদের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বুধবার দুপুরে ডাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত চার বনদস্যু ও উদ্ধার করা অস্ত্র-গুলি ও তাদের ব্যবহৃত মালামাল পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী
এর আগে মঙ্গলবার রাতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানসহ ৪ বনদস্যু নিহত হন। তবে অন্য তিনজনের পরিচয় জানাতে পারেনি র্যাব।
ইত্তেফাক/এমআরএম
