শহীদ জিয়া একটি আদর্শের নাম: দুলু

আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৩০

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়া একটি আদর্শের নাম। ষড়যন্ত্রকারীরা তার আদর্শকে মুছে ফেলতে নির্মমভাবে তাকে হত্যা করেছে। কিন্তু স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের নাম কোনো ভাবে মুছে ফেলা যায়নি এবং যাবেনা। 

বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপি অফিসে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন: ঘরজামাইকে কুপিয়ে ও জবাই করে খুন করল শ্বশুর

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম বাচ্চু, জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. রহিম নেওয়াজ, নাটোর পৌর বিএনপির সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি অ্যডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। 

আলোচনা সভা শেষে আয়োজিত ইফতার মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আশু মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

ইত্তেফাক/অনি