ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী (মাথালপাড়া) গ্রামে ৬১ বছরের এক বৃদ্ধ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টার মামলা অবশেষে শুক্রবার (৩১মে) রাতে নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরদী হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
ঘটনা ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে গত দুই দিন ধরে হুমকি ধমকিসহ মীমাংসার চেষ্টা চালানো হচ্ছিল। ভিকিটিমের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার, প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পৌনে ১২টার দিকে আবেদ আলী মাস্টার (৬১) ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির মা ও মামী বাড়িতে এলে আবেদ মাস্টারকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি কৌশলে পালিয়ে যান।
আরও পড়ুন: লাগেজ ভর্তি শিশুর টুকরো করা লাশ
পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুর পরিবারকে হুমকি ধমকিসহ মীমাংসার নামে সালিশ বৈঠক বসানোর চেষ্টা করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন জানান, এ ঘটনা প্রথমে বিশ্বাস করতে পারিনি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি

