জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ভাই বোনকে গ্রেপ্তার করেছে। এ সময় আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। গতকাল রবিবার সকালে বন্দর উপজেলার পিচ কামতালস্থ নন্দিবাড়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল মাতুব্বর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পিস কামতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ নন্দীবাড়ী মোড় এলাকা থেকে ৫’শ পিস ইয়াবাসহ একই এলাকার ফজলুল হকের ছেলে ইয়াবা ব্যবসায়ী রুবেল (২৮) ও তার পালক বোন জহুরা বেগমকে (২০) গ্রেপ্তার করে। ওই সময় লাঙ্গলবন্ধ এলাকার অপর মাদক ব্যবসায়ী মাহফুজ (১৯) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। ধৃতদের আদালতে প্রেরণ করেছে ডিবি পিুলিশ।
ইত্তেফাক/আরকেজি
