ময়মনসিংহের গৌরীপুরে নুরুজ্জামান জনি হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে র্যাব-১৪। তারা হলেন, নুরু মিয়া ও মোজাম্মেল হক। সম্পর্কে তারা পিতা-পুত্র।
রবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানার কলম্বিয়া মঙ্গলখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
আরও পড়ুন: ৫ দফা বাস্তবায়ন হলে আমরা চলে যাব
র্যাব জানায়, ময়মনসিংহের র্যাব ১৪ উপ-অধিনায়ক মেজর শিবলী সাদিক ও সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরু মিয়ার মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ১৭ মে রাতে নওহাটা পশ্চিম বাজারে ছুরিকাঘাতে জনিকে হত্যা করে তার লোকজন। ঘটনার পরদিন নিহতের পরিবার নুরু মিয়াকে প্রধানসহ ১৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ইত্তেফাক/অনি
