সিরাজগঞ্জের হরিণচড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে এমারুত হোসেন (৪২) ও প্রাইভেটকারের চালক রুবেল। রুবেলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : বায়ু দূষণে মা-মেয়ে অসুস্থ, সরকারের বিরুদ্ধে মামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের হরিনচড়া নামকস্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে এমারুত হোসেন (৪২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালক রুবেলকে (৪৫) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ইত্তেফাক/ইউবি
