ছেলের বৌয়ের সঙ্গে ঝগড়া করে মাঝ নদীতে ঝাঁপ দিয়েছেন শ্বশুর। এ ঘটনার পর থেকে ওই বৃদ্ধ (৭০) নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় শাহ মখদুম ফেরি থেকে ওই বৃদ্ধ নদীতে ঝাঁপ দেন। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ঈদের ছুটি শেষে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঢাকায় ফিরছিলেন ওই বৃদ্ধ। শাহ মখদুম ফেরিতে ওঠার পর ছেলের বৌয়ের সঙ্গে ওই বৃদ্ধের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বৃদ্ধ মাঝ পদ্মায় ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ।
আরও পড়ুন: বিএসএমএমইউতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়েছে। ওই বৃদ্ধাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু

