রাষ্ট্রপতির হাত থেকে সন্তানের পদক নেওয়া দেখা হলো না দিনমজুর পিতার

আপডেট : ১০ জুন ২০১৯, ১৭:৫০

গত ২৩মে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুর্ধ্ব-১২ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ১০০ মিটার মুক্ত সাঁতারে হতদরিদ্র দিনমজুরের সন্তান এ্যানী আক্তার প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

ক্ষুদে জলকন্যা এ্যানী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কুশাবাড়ীয়া গ্রামের হতদরিদ্র মৃত একরাম মালিথার মেয়ে ও আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

আগামী ১২ জুন বিকাল ৩টায় শিশু একাডেমীতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আরও পড়ুন: কালিয়ায় নদীতে ডুবে একজনের মৃত্যু

কিন্তু সাঁতারে মেয়ের জয়ের সংবাদ শুনলেও রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহনের দৃশ্য দেখে যেতে পারলেন না অ্যানীর পিতা। তিনি ৭ জুন ফরিদপুরে দিনমজুরের কাজে গিয়ে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ইত্তেফাক/নূহু