আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৯, ১৬:২৪

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফৌজিয়া (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের সীতারামকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া ওই গ্রামের নাইম মোল্লার স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফৌজিয়া বেগম তার বাড়িতে থাকা ফ্রিজের লাইন দিতে যায়। এ্ সময় অসাবধনতাবশত পল্লী বিদ্যুতের সকেটের ভিতর তার হাত লেগে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে  নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিএনপির সাবেক এমপির ছেলে বাসচাপায় নিহত

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু