নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পাঁচ শিশুসহ নয়জন আহত হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মহাদেবপুরে বাসের ধাক্কায় ৩ বন্ধু নিহত
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সকালে শিশু ওয়ার্ডে পলেস্তরা খসে পড়ে পাঁচশিশুসহ চার অভিভাবক আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম

