সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩০

জেলার সুবর্ণচরে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: মোতালেব (৪৫)। তার বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরআকরাম উদ্দিন গ্রামে। তিনি পার্শ্ববর্তী চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত মো: ইদ্রিছের ছেলে।

শনিবার দুপুর ২টায় দিকে এ ঘটনা ঘটে। এ সময় মোতালেবের সঙ্গে থাকা তার  গরুটিও মারা যায়। 

আরও পড়ুন: ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় নারী নিহত

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, দুপুর ২টায় মো. মোতালেব চরআকরাম উদ্দিন গ্রামে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি ও তার গরুটি মারা যায়।

ইত্তেফাক/নূহু