লক্ষ্মীপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অটো রিকশাচালক আটক

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:২১

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্যাহপুর এলাকায় ১০ বছরের শিশুকে অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম দুলাল হোসেন। রবিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক দুলাল হোসেন সদর উপজেলার রাজিবপুর এলাকার সফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে লক্ষ্মীপুর শহর থেকে তোরাবগঞ্জ বাজারের দিকে অটোরিকশায় করে ওই শিশুটি বাড়ি যাচ্ছিলো। ওয়াপদা অফিস এলাকায় পৌঁছুলে অটোরিকশা চালক কৌশলে আবদুল্যাহপুর এলাকার একটি সুপারি বাগানে নিয়ে যায় ওই শিশুকে।

পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে চালক দুলাল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। চালক দুলাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: মিরসরাইয়ে হত্যার পর সাবেক সেনা সদস্যের লাশ সাগরে

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, অটোরিকশা চালক দুলাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু