সিলেটের ওসমানীনগর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম জুনেদ মিয়া (১৯)। সে উপজেলার পূর্ব কালনীচর আব্দুল্লাপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে। শনিবার ভোরে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে জুনেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, ১৮ জুন রাতে কালনীচর আব্দুল্লাপুর গ্রামের ভিকটিমের বসত ঘরের দরোজা ভেঙে ঘরে প্রবেশ করে জুনেদ ও তার সহযোগী। তারা ভিকটিমকে (১৮) ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মামা আব্দুল মন্নান বাদী হয়ে শুক্রবার রাতে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ছাত্রদলের ১২ নেতাকর্মী বহিষ্কার
মামলায় গ্রেফতারকৃত জুনেদ মিয়া ও পূর্ব কালনীচর আব্দুল্লাপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ফাজিল মিয়াকে অভিযুক্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই গৌতম সরকার জানান, গ্রেফতারকৃত জুনেদ মিয়াকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

