কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর (৪৫) খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং পেশায় কৃষক।
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার লক্ষ্যে হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এ সময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে ধরে শুড় দিয়ে আছড়িয়ে মেরে ফেলে।
স্থানীয় কর্মজীবী এ এইচ সেলিম উল্লাহ জানান, আছাড় দিয়ে হাতির পাল চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ওমরাহর ভিসা ১৬ আগস্ট পর্যন্ত বন্ধ করছে সৌদি আরব
রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়েছি। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।
ইত্তেফাক/নূহু

