গৃহকর্মীকে এক বছর ধরে ধর্ষণ, গ্রেফতার গৃহকর্তা

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:১৯

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই গৃহকর্তা ফরিদপুরের মছলন্দপুর গ্রামের মৃত জয়েনউদ্দিন মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।  

অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে শনিবার ওই শিশুর মা  বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।রবিবার ধর্ষিতা শিশুটিকে পরীক্ষা এবং ২২ ধারা গ্রহণের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আমার স্বামীর ভগ্নীপতি আরিফের বাসায় কাজে সহযোগিতা করার জন্য আমার মেয়েকে দেই। এই সুযোগে সে ইচ্ছার বিরুদ্ধে মেয়ের সঙ্গে এক বছর ধরে মেলামেশা করে।

মধুখালী থানার ওসি (তদন্ত) জানান, আমরা ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরণ করেছি। ধর্ষিতার ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দির জন্য ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ