নাটোরের নলডাঙ্গায় আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার হলুদঘর গ্রামের তার নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত চাঁন মোহাম্মদ চান্দুর স্ত্রী। দারিদ্রতার কষ্ট সহ্য করতে না পেরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, সোমবার সকালে উপজেলার হলুদঘর গ্রামের শয়নঘর থেকে আয়েশা বেওয়ার গলায় ঝুলন্ত অবস্থায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এর আগেও কয়েকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। তিনি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে আছে।
আরও পড়ুন: সাকিবের পর মোসাদ্দেকের আঘাতে চাপে আফগানিস্তান
পুলিশ সূত্রে আরও জানা যায়, মানসিক সমস্যা ও দারিদ্রতার কষ্ট সহ্য করতে না পেরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি

