চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অপরাধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে ওই নারী বাদী হয়ে ধর্ষণকারী ছাবের আহমদের (২৪) বিরুদ্ধে এই অভিযোগ করেন। উপজেলার দোহাজারী লালুটিয়ায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ধর্ষণকারী ছাবের আহমদ একজন 'প্রত্যাশী' নামের একটি এনজিও'র দোহাজারী শাখার কর্মী এবং চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার বদি আলমের ছেলে। চাকরির সুবাদে ওই নারীর সঙ্গে পরিচয় হয় ছাবের আহমদের। পরিচয় ও কথাবার্তার এক পর্যায়ে ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে চাকরিক্ষেত্রে প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে ওই নারীকে শঙ্খ নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে সে।
আরও পড়ুন: চতুর্থ উইকেটের পতন, ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী নিজে বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আসামিকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের অভিযান চলছে।'
ইত্তেফাক/জেডএইচডি

