ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্মিত ভবন উদ্বোধনের আগেই ভেঙ্গে গেছে।
বাংলাদেশ সরকারের ক্রীড়া সংস্থার তহবিল থেকে বরাদ্ধকৃত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন দুইটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই নিচের মাটি সরে চারপাশের ফ্লোর ভেঙ্গে পড়েছে। এতে ভবন দুইটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এসকে স্টার ও অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাবের ক্রীড়াবিদরা জানান, ঠিকাদারের কাজে মান নিয়ে প্রশ্ন উঠেছে। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম মোসা বলেন, বিষয়টি আমি সরেজমিনে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছি সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করে আমাকে বুঝিয়ে দিতে।
ইত্তেফাক/অনি

