সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাটে মাহেন্দ্রর ধাক্কায় শিশু নাসিমা খাতুন (৪) নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজীরহাট মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ উপজেলার নলতা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মাহেন্দ্র গাজীরহাট অগ্রনী ব্যাংক সংলগ্ন এলাকায় আসলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে শিশু নাসিমা গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা দ্রুত সখিপুর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রিফাতের হত্যাকারীদের ভারতে পালানো ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে টহল জোরদার
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবব কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে মাহেন্দ্র চালক পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আয়ুব হোসেনকে (৩৮) আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
