সিলেটের বিশ্বনাথে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের চার দিনের মাথায় ডাকাতদের ফেলে যাওয়া একটি শর্টগান উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আবদুস সোবহানের বাড়ির পেছনে মঙ্গলগিরি রাস্তার পাশের একটি ঝোপ থেকে এটি উদ্ধার করা হয়।
গত ২৫জুন মঙ্গলবার বিশ্বনাথের কুড়িখলা গ্রামে পুলিশ-ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আকুল (২৮) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি শাবল, দুইটি ব্যাগ ও একটি ভেল্টব্যাগ। এ ঘটনায় দুইটি মামলা করে থানা পুলিশ।
আরও পড়ুন: গুরুদাসপুরে প্রাইভেট পড়ানোর নামে শিশুকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক আটক
পুলিশ জানায়, পুলিশের হাতে আটক ডাকাত আকলুর দেওয়া তথ্যমতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে ওই এলাকা থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। এ সময় থানার ওসি শামসুদ্দোহা অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, 'আরও অস্ত্র রয়েছে। সেগুলোও উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।'
ইত্তেফাক/জেডএইচডি

