দি ডেইলী স্টার পত্রিকার জামালপুর প্রতিনিধি এবিএম আমিনুল ইসলামকে (লিটন) বাঁচাতে সাহায্যের আবেদন করেছে তার পরিবার। তিনি দীর্ঘ প্রায় ৫ বছর যাবত কিডনী রোগে ভূগছেন। বর্তমানে তার দুটি কিডনী প্রায় বিকল হয়ে গেছে। তার বর্তমান অবস্থা আশংকাজনক।
আমিনুল ইসলাম ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন ও রিসার্চ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে সাংবাদিক লিটন ভারতের ভ্যালোর সিএমসি হাসপাতালে কিডনির চিকিৎসার জন্য গিয়েছেন। সেখানকার চিকিৎসকেরা তাকে বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।
কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। এই বিপুল পরিমান অর্থ তার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: এতিমের টাকা চুরি করা ব্যক্তিকে ছেড়ে দেওয়া আমাদের কাজ নয়: আনিসুল হক
এবিএম আমিনুল ইসলাম (লিটন) সাংবাদিকের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা প্রাইম ব্যাংক লিঃ জামালপুর শাখা। সঞ্চয়ী হিসাব নং- ২২০০২১৫০০১৬৯৭। বিকাশ নাম্বার- ০১৭৫৫৯৮৪৪৬০।
ইত্তেফাক/নূহু

