রিফাত হত্যার ঘটনায় মূল ভূমিকা পালন করে রিফাত ফরাজি

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:৪৬

বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার পরিকল্পনাকারী নয়ন বন্ড হলেও কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে দুই নম্বর আসামি রিফাত ফরাজি। ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে। পুরো হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিন সরাসরি ১৫ থেকে ২০ জন জড়িত ছিল।

কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে দুই নম্বর আসামি রিফাত ফরাজি। মাত্র ২ মিনিটের মধ্যেই তাদের মিশন শেষ করে চলে যায ‘বন্ড বাহিনী’। সাংবাদিকদের হাতে আসা একটি সিসিটিভির ফুটেজে পুরো ঘটনার এমন তথ্য মিলেছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায, হত্যাকাণ্ডের শিকার হওয়া রিফাত শরিফ হত্যার ঘটনার দিন সকাল ১০টায় তার স্ত্রী মিন্নিকে নিতে সাদা একটি মোটরসাইকেলে কলেজে আসে।

১০টা ৩ মিনিটে বন্ড বাহিনীর প্রধান ঘাতক রিফাত ফরাজি ৬ থেকে ৭ জনকে নিয়ে কলেজ গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। দুই থেকে তিন মিনিট পরে আরও ২ থেকে ৩ জনকে কলেজে পাঠায় সে। ১০ টা ৯ মিনিটে ঐ ২ থেকে ৩ জনসহ আরো কয়েক জনকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উল্টো পাশে অবস্থান নেয়। এক মিনিট পরে ঘাতক রিফাত ফরাজি গেটের কাছে এসে আরও দুটি ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে উল্টো দিকে পাঠায়।

১০টা ১২ মিনিটে কলেজ থেকে বেরিয়ে রিফাত গাড়িতে ওঠার চেষ্টা করে। ঠিক ১০টা ১৩ মিনিটে ঘাতক রিফাত ফরাজি নিহত রিফাত শরিফকে কলেজের গেটে এসে বন্ড বাহিনীর সহায়তায় জোর করে নয়ন বন্ডের কাছে নিয়ে যায়।

সেখানে সবাই তাকে কিল ঘুষি মারতে থাকলেও রিফাত ফরাজি ও একজন দৌড়ে গিয়ে তিনটি রামদা নিয়ে আসে। রিফাতের দুই হাতের দুটি দায়ের একটি নয়নকে দেয় ও আরেকটি দিয়ে নিজেই কোপাতে শুরু করে।

১০ টা ১৫ মিনিটে নয়ন রিফাতসহ বন্ড বাহিনী কলেজ গেটের সামনে থেকে চলে যায়। এ ঘটনার ৮ মিনিট পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

আরও পড়ুন: রংপুরে ৩ রোহিঙ্গা নারী আটক

এ দিকে নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নির নয়াকাটার বাড়িতে পুলিশের বাড়তি পাহারা বৃদ্ধি করা হয়েছে। এই অতিরিক্ত পুলিশী প্রহরা বাড়ানোর ঘটনা মিন্নির নিরাপত্বা না নজরদারী এ বিষয়ে তার পরিবার কোন মন্তব্য করেনি।

ইত্তেফাক/নূহু