মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মো. শুভ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার দিঘী গ্রামে এই ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের সানু মিয়ার ছেলে। সে জেলা শহরের মাইনস্টোন নামে একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: এবার ওয়ালশকে বিসিবির ‘না’
দিঘী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফুলচান মিয়া জানান, বেলা আড়াইটার দিকে শুভ দিঘী গ্রামে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে পড়া শেষ করে বাড়িতে ফিরছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি
