সিরাজগঞ্জের সলঙ্গায় অস্ত্র ও গুলিসহ সবুজ (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার দক্ষিণ গাইলজানি গ্রামের শুকুর আলীর ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার দবিরগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শাটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে।
আরও পড়ুন: এমপি শাওনের পিতার দাফন সম্পন্ন
এ ঘটনায় সলঙ্গা থানায় আরও একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু

