হাটহাজারীতে বালতির পানিতে মাথা ডুবে আয়েশা আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরর দিকে হাটহাজারী সদরের কামল পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নিহত শিশু আয়েশা ঐ এলাকার অটোরিকশা চালক তৌহিদুল ইসলামের মেয়ে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত আয়েশা ছিল সবার ছোট।ঘটনার দিন অটোরিকশা চালক তোহিদুলের ঘরের সামনে বৃষ্টির পানি নেওয়ার জন্য বালতি বসানো ছিল। এদিকে শিশু আয়েশা খেলতে খেলতে সবার অজান্তে পানি জমানো সেই বালতিতে গিয়ে পড়ে।
আরও পড়ুন: এবার ট্রাম্পের শ্রমমন্ত্রীর পদত্যাগ
এক সময় পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে ঘরে না পেয়ে খোঁজতে বের জলে জমানো পানির বালতিতে মাথা ডুবানো অবস্থায় দেখতে পায়। পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে

