কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:৫৩

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, তানজিলা (৮) ও লিমা (৫)। তারা মো. আবু সাঈদের মেয়ে। তানজিলা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ও লিমা প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, উপজেলার চরদুর্গাপুর গ্রাম বন্যার পানিতে প্রায় ডুবে গেছে। দুপুরে দুই বোন খেলার সময় বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ খোঁজার পর স্থানীয়রা দুইজনকে পানিতে ভাসতে দেখে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে, আহত ২৭

কালিহাতীর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামাণিক এ তথ্যটি নিশ্চিত করেন। 

ইত্তেফাক/অনি