ট্রাক উল্টে ঝুপড়ি ঘরে, রোহিঙ্গা মা-ছেলে নিহত

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:৩৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরে ইটভর্তি ট্রাক উল্টে  পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে  ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার। এ সময় তাদের এক কিশোরী কন্যাকে গুরুতর আহত হয়। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পরে ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।

আরো পড়ুন : রাজধানীতে শ্যাওড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, ইটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝুপড়ি উপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ি ভিতরে থাকা মা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।  এ সময় গুরুতর আহত অবস্থায় আনোয়ারের কিশোরী কন্যা রাজমনিকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. রাশেলকে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

 

ইত্তেফাক/ইউবি