মেলান্দহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৫:৩৭
জামালপুরের মেলান্দহে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বানবাসীদের দুর্ভোগ বেড়েই চলছে। বন্যার্ত মানুষ ও গবাদি পশুর তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। 
 
রাস্তা-ঘাট, হাট-বাজার তলিয়ে যাওয়ায় ভোগ্যপণ্যেরও সংকটে মুল্য বাড়ছে। ওদিকে শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার উপর আশ্রিতরা খাদ্য-পানীয় সংকটে পড়েছেন। ইতোমধ্যেই বন্যার্তদের জন্য ইউনাইটেড ট্রাস্টসহ বিশেষ ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
 
 
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. রাজ্জাক জানান, গতকাল জেলা প্রশাসন আরো ১০ মে. টন চাল বরাদ্দ দিয়েছে। এ নিয়ে সর্বমোট ১১৫ মে. টন চাল এবং ১লাখ ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
 
ইত্তেফাক/কেকে