সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের মুখে পড়ায় ৮৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পক্ষকাল ধরে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইতিমধ্যে বহুলাডাঙ্গা সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়, চর ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক রথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কর্নিবাড়ি সরকারি প্রাথকি বিদ্যালয়, চর আগবোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূলবাড়ি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দিঘাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের কবলে পড়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত সরকারি হিসেবে আটজন, বেরসরকারি হিসেবে ৪০-এর অধিক
উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম জানান, বন্যার পানি নেমে গেলেও অনেক বিদ্যালয়ে পাঠদান শুরু করা সম্ভব হবে না। কারণ ওই সব বিধ্বস্ত বিদ্যালয় সংস্কার কাজে অনেক সময় লাগবে।
ইত্তেফাক/নূহু

