বগুড়ার কাহালু পৌর এলাকায় ৬ বছর বয়সী সিয়াম নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু সিয়ামের লাশ পাওয়া যায়।
জানা গেছে, সিয়াম গত মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফেরেনি।পরে অনেক খোঁজাখুজি করে সন্ধ্যার পর বাড়ির পাশের একপি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সিয়াম কাহালু পৌর এলাকার উলট্ট পশ্চিমপাড়া গ্রামের আইনুলের স্ত্রী জান্নাতি বেগমের প্রথম স্বামীর ছেলে। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু
শিশু শিয়ামের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে বলে কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান।
ইত্তেফাক/নূহু

