চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১০:২৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্দুকযুদ্ধে মো. ইরান (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার সকালে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়াও একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলছে, ইরান জলদস্যু। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির মতো মামলা রয়েছে।

ইত্তেফাক/এএম