সিরাজগঞ্জে নাতীর ধারালো অস্ত্রের আঘাতে ওজেদা খাতুন (৪৫) নামের নানী খুন হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দেড়কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওজেদা ওই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী।
নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, 'আজ সন্ধ্যার দিকে নিহতের মেয়ের ঘরের নাতী সিয়ামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাতী নানীর মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার যথাযথ চিকিৎসা না হওয়ার অভিযোগ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ইত্তেফাক/নূহু

