চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত সোমবার প্রতিবন্ধী শিশু বলাৎকারের অভিযোগে এক ঈমামকে গ্রেফতার করেছে পুলিশ। সে পশ্চিম এলাহাবাদ এলাকার তালুকদার বাড়ি জামে মসজিদের ঈমাম। তার নাম মঞ্জুরুল আলম (৪৮)। সে পেকুয়া থানার রব্বত আলী পাড়ার ছলিমুল্লার ছেলে।
থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার আহমদ নবীর প্রতিবন্ধী ছেলে মিনহাজুর রহমানকে প্রলোভন দেখিয়ে মঞ্জুরুল আলম তার রুমে নিয়ে বলাৎকার করে। এ খবর জানাজানি হলে ভুক্তভোগীর চাচা মো. আবছার আলী বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং -১৪।
আরও পড়ুন: বোদায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে বলাৎকারের ঘটনা প্রমাণিত হওয়ায় ওই মসজিদের ঈমাম মঞ্জুরুল আলমকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

