আড়াইহাজারে কিশোরী ধর্ষণের ৫ দিন পর মামলা

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৬:২২

নারায়নগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের ৫ দিন পর সোমবার রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রভাবশালীদের চাপে পড়ে থানায় আসতে না পেরে মামলা দিতে দেরি হয় বলে জানিয়েছে ওই কিশোরীর পরিবার।

মঙ্গলবার নির্যাতিতা শিশুর মামা বাদী হয়ে ধর্ষক ও সহযোগীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ২৬ সেপ্টেম্বর উপজেলার কালাপাহাড়ায়িা ইউনিয়নের চরলক্ষিপুরা আশ্রয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা যায়, আশ্রয়কেন্দ্রে বাস করা ওই কিশোরীকে আশ্রয়কেন্দ্রে বসবাসরত যুবক জোহর আলীর বখাটে ছেলে সিপন (১৯) দীর্ঘ দিন ধরে কুপস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন রাত দেড়টায় তাকে জোরপূর্বক একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এই সময় তাকে সহযোগিতা করে তার চাচাতো ভাই মৃত জজ মিয়ার ছেলে জামাল (২০)। 

পরে একটি প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখায়। ভয়ভীতির  কারণে ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: ভুঞাপু‌রে বসতঘর সরাতে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা নিহত

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু