মুক্তিযুদ্ধের প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম আর নেই

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৪৯

৭১ এর মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা ও চিলমারী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ এসএম নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার কাঁচকোল এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ...... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

তিনি ১স্ত্রী, ৫পুত্র, ৩কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহর বাদ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে কাঁচকোল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মরহুম ডাক্তার একরাম উদ্দিনের পুত্র। ৭১-এ বঙ্গবন্ধু স্বাধীনতাযুদ্ধের ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে মুক্তাঞ্চল রৌমারীতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে সফল অভিযান চালিয়ে রাজারভিটা, বালাবাড়ীহাট রেল স্টেশন, জোড়গাছ বাজার এলাকায় পাকহানাদার বাহিনী ও রাজাকারদের ক্যাম্পে আক্রমণ চালিয়ে চিলমারী উপজেলা হানাদারমুক্ত করতে সক্ষম হন।

আরও পড়ুন: জাবি উপাচার্যকে লাল কার্ড প্রদর্শন

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু