ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরায় নাজমুল মোল্লা (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মঙ্গলবার রাতে মারা যান। মৃত নাজমুল মোল্লা মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ভাংড়ি ব্যবসায়ী।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজমুল প্রথমে গত শুক্রবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানোর পথে সে মারা যায়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
বুধবার পর্যন্ত ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মাগুরা ২৫০শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের জরুরি বিভাগের পাশে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা চলছে। এ পর্যন্ত জেলায় ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/নূহু
