প্রেমিকার বাবাকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:২৭

সিরাজগঞ্জে কাজিপুরে প্রেমের সম্পর্ককে মেনে না নেয়ায়  প্রেমিকার বাবাকে পিটিয়ে হত্যা করেছে প্রেমিক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (৩০)। বুধবার দুপুরে আরআইএম ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আলমপুর গ্রামের মৃত ইসলামের ছেলে আমিনুল ইসলাম  উপজেলার দুবলাই গ্রামের আব্দুর রউফ সাইদের মেয়ে সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স ১র্ম বর্ষের ছাত্রী সোনিয়ার সাথে প্রেমের সম্পক গড়ে উঠে। সোনিয়ার বাবা এ সম্পর্ক আপত্তি থাকায় বুধবার দুপুর আরআইএম ডিগ্রি কলেজের পাশে তাকে পিটিয়ে আহত করে। পরে সাইদকে কাজিপুর হাসপাতালে ভর্তি করার পর বিকালে তিনি মারা যান।

আরও পড়ুন: একশ টাকার পেঁয়াজ হয়ে গেল ৬৫ টাকা

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার ওসি একেএম লুৎফুর রহমান জানান, এ ঘটনায় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম