কিশোরগঞ্জে কুকুরকে পিটিয়ে হত্যা, থানায় অভিযোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:০০

বাড়ির পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে জামিদুল ইসলাম ( ৪৫) নামে একজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত মজেতুল্লাহ মামুদের ছেলে আবুল হোসেন নিজ বাড়িতে চুরি ঠেকাতে একটি কুকুরকে প্রতিপালন করে আসছিলেন। ঘটনার দিন গত বুধবার একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে জামেদুল ইসলাম পোষা কুকুরটিকে রুটি খাওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির কাছাকাছি নিয়ে যায়। সেখানে গিয়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলে। 

জামিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি কুকুরটিকে হত্যা করিনি, এমনিতেই মারা গেছে।'

আরও পড়ুন: পাকুন্দিয়ায় বখাটের দুই মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ বলেন, 'আমার চাকরি জীবনে এই প্রথম কুকুর পিটিয়ে হত্যার অভিযোগ পেলাম। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।'

ইত্তেফাক/নূহু