গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৫:২৫

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আক্তারুজ্জামান (৪৫)। তিনি একজন অটোরিকশাচালক। উপজেলার বাওট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তারুজ্জামান উপজেলার হিজলবাড়ীয়া দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে বাওট আব্দুল গনি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হিজলবাড়ীয়া গ্রামের লোকজনের মারফত জানা গেছে, ৩ সন্তানের জনক আক্তারুজ্জামান চলতি মৌসুমে ধান গম মাড়াই করার জন্য কুষ্ঠিয়া থেকে মাড়াই যন্ত্র 'হপার' কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগামী মালবাহী ট্রাক তার হপারকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে হপার চালক আক্তারুজ্জামান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এরপর ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আক্তারুজ্জামানের মাথা থেতলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় তার সঙ্গে থাকা হিজলবাড়ীয়া গ্রামের আশরাফুলের ছেলে কামাল ও মদনাডাঙ্গা গ্রামের বাসারুল প্রাণে বেঁচে যায়।তবে ঘাটক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন দুলু মিয়া

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শী ২ জন কামাল ও বাসারুলকে থানায় আসতে বলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু