ঝিনাইগাতী ঠিকাদারী প্রতিষ্ঠানের নাইট গার্ডের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:১৬

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির কক্ষ থেকে মেসার্স রেখা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানের নাইট গার্ড ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১৭ অক্টোবর সকালে ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। সে নালিতাবাড়ি উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মনিরুজ্জামান (৩০)।

জানা গেছে, ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে ৪তলা ভবন নির্মাণের কাজ করছে মেসার্স রেখা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ওইখানে মনিরুজ্জামান ৩ মাস থেকে নাইট গার্ড হিসাবে কাজ করেন এবং প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের একটি কক্ষে ঘুমান। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টায় জানালা দিয়ে গ্রামবাসী দেখতে পায় ফাসিতে ঝুলে আছে মনির। এ নিয়ে জানাজানি হলে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম থানায় খবরদিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীন জানায় আজ সকাল ৯টায় তার আত্মহত্যার খবর পেয়ে সে সাইটে এসেছে। কি কারণে আত্মহত্যা করেছে সে বলতে পারে না।

আরও পড়ুন: মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু

ঝিনাইগাতী থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, 'আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছি লাশ ময়না তদন্ত করার জন্যে মর্গে প্রেরণ করা হবে। মৃত্যুর রহস্য তদন্ত করে পরে বলা যাবে। লাশটি দেখার জন্যে উৎসুক জনতা ভিড় করছে।

ইত্তেফাক/নূহু