লঞ্চে সহকর্মীর বটির কোপে বাবুর্চি খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:০৪

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই বাবুর্চির মধ্যে তর্কবিতর্কে এক পর্যায়ে রবেল বাবুর্চি (২২)  ইয়ামিন বাবুর্চিকে(২০) ঘুষি মারে। এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিন তার হাতে থাকা বটি দিয়ে রুবেলকে কোপ দিলে সে মারা যায়।

শুক্রবার সকাল পোনে ১১ টায় এম ভি কির্তনখোলা লঞ্চে রান্না নিয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মৃত্যুর পর কফিন থেকে হাসালেন স্বজনদের

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান,  কির্তনখোলা লঞ্চে নিচতলায় রান্নাঘর বাবুর্চি রুবেল ও ইয়ামিন দুপুরে রান্না নিয়ে  তর্কবিতর্কে জড়িয়ে পরে এবং হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ইয়ামিন তার হাতে থাকা বটি দিয়ে রুবেলকে কোপ দেয়। এতে রক্ত ক্ষরণে সে মারা যায়।

দুপুরে দক্ষিণ  কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  এব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম